ঝিনাইদহ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলা বৈডাঙ্গা বাজারে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সগির মিয়া জানিয়েছেন। এতে আরো তিন জন আহত হন। তাদের ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জহুরুল ইসলাম (৩০) চুয়াডাঙ্গার নিহালপুর গ্রামের তাহাজ্জেল মণ্ডলের ছেলে।
সগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাস্তার কাজে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী সবজিবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ভ্যানের চালকসহ চার আরোহী আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ২টার দিকে জহুরুল মারা যান।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24