২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাংনীতে ৫টি বোমা উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলায় আবারো কয়েকটি বোমা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 10:19 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

মেহেরপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলায় আবারো কয়েকটি বোমা উদ্ধার করেছে র‌্যাব। ভরাট গ্রামের কয়েকটি বাড়ি ও তার আশপাশ এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব-৬ এর মেহেরপুর ফাঁড়ির অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ জাহিদুল ইসলাম। এ মাসে এর আগেও ওই এলাকা থেকে কয়েকটি বোমা উদ্ধার করা হয়েছিলো। র‌্যাব কর্মকর্তা জাহিদুল সাংবাদিকদের বলেন, রুহুল আমিন নামে এক ব্যক্তির বাড়ির পাশ থেকে তিনটি বড় ও দুটি মাঝারি সাইজের বোমা উদ্ধার করা হয়। জর্দ্দার কৌটায় লাল টেপ দিয়ে জড়ানো বোমাগুলো তাজা ছিলো। নাশকতা সৃষ্টির জন্য কোনো চরমপন্থী সংগঠন বোমাগুলো রেখেছিলো বলে র‌্যাবের ধারণা। এগুলো পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করা হচ্ছে। বারবার বোমা পাওয়ার বিষয়ে গাংনী থানার ওসি মতিয়ার রহমান বলেন, "ওই এলাকায় যত্রতত্র বোমা পাওয়া যাচ্ছে, এটা উদ্বেগজনক।" বোমা সরবরাহকারীদের তালিকা তৈরি করে তাদের আটকে অভিযান চালানো হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৬ ঘ.