ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগর কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে রাজধানীর অবৈধ পশুর হাট উচ্ছেদে অভিযানে নামছে ঢাকা মহানগর পুলিশ।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে আসন্ন ঈদ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বেনজীর আহমেদ একথা জানান।
রাজধানীতে বৈধ কোরবানির অস্থায়ী পশুর হাটের এবারের সংখ্যা ১২টি। তবে এর বাইরে বিভিন্ন স্থানে অবৈধভাবে হাট বসছে বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার থেকেই অবৈধ হাট উচ্ছেদ করা হবে বলে ডিএমপি জানিয়েছে।
ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে রাজধানীতে তিন ধাপের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তায় প্রায় ১০ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে।
ঈদের আগের দিন থেকে টানা আট দিন এ ব্যবস্থা থাকবে বলে পুলিশ কমিশনার জানান।
বিপণী বিতান এবং বাস টার্মিনাল এলাকায়ও নিরাপত্তা জোরদার করা হবে বলে তিনি জানান। এছাড়া জাতীয় ঈদগাহের জন্য থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
বেনজীর বলেন, কোরবানির পশুর হাটের জন্য ২৪ ঘণ্টার জন্য পুলিশ মোতায়েন, চেকপোস্ট স্থাপন, হাট এলাকায় যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চামড়া পরিবহন নির্বিঘ
bdnews24