২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জাল সনদসহ গ্রেপ্তার ১

নগরীর পাহাড়তলি থানাধীন উত্তর কাট্টলী এলাকা থেকে জাল সনদ তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 10:11 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলি থানাধীন উত্তর কাট্টলী এলাকা থেকে জাল সনদ তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উত্তর কাট্টলীর পন্ডিত বাড়ির একটি ভবন থেকে ইসমাইল খানকে (৬০) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। পাহাড়তলি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়ির তৃতীয় তলার ওই বাসা থেকে বিভিন্ন কলেজ- বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক জাল সনদপত্র, কম্পিউটার, প্রিন্টার, বিভিন্ন ধরনের ২৫টি জাল সিল ও জাল সনদ তৈরির কাগজ উদ্ধার করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডসহ আরো কয়েকটি শিক্ষা বোর্ডের জাল সনদ রয়েছে। ২০০৭ সালে র‌্যাব-৭ এর একটি দল জাল সনদপত্র তৈরির অভিযোগে ইসমাইলকে গ্রেপ্তার করেছিল জানিয়ে ওসমান গনি জানান, ওই মামলায় জামিনে বেরিয়ে ইসমাইল আবারো জাল সার্টিফিকেট তৈরির কাজ শুরু করে। এ ঘটনায় নগরীর পাহাড়তলি থানায় ইসমাইলের বিরুদ্ধে একটি জালিয়াতির মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসমান গনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএ/১৬০৭ ঘ.