চট্টগ্রাম, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়ায় বাসের ধাক্কায় দুই কলেজছাত্রীসহ ৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহত এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ায় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়কের ওপর বিক্ষোভ সমাবেশ শুরু করে।
অপরাধীকে শাস্তি দেওয়া হবে বলে পুলিশ আশ্বাসের প্রেক্ষিতে দুপুর ২টার পর জনতা অবরোধ উঠিয়ে নেয়।
প্রায় দেড় ঘণ্টা অবরোধকালে মহাসড়কের উভয় দিকে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে।
সাতকানিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি বাস মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের সাতকানিয়া মৌলভীর দোকান এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই কলেজ ছাত্রীসহ ৫ জন আহত হয়।
তারা হলেন স্থানীয় জাফর আহম্মদ চৌধুরী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী রিংকু আক্তার (১৮), শারমিন আক্তার (১৮) এবং আব্বাস উদ্দিন (৫০), প্রফুল
bdnews24