ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজার থেকে ফিরে বাসার সামনে সিএনজি অটোরিকশা থেকে নেমেছেন মা ও মেয়ে। এ সময় চার যুবক একটি প্রাইভেট কার থেকে নেমে এসে তাদের ঘিরে ধরে।
হাতের ব্যাগ ও মোবাইল ফোন তো কেড়ে নেয়ই, মেয়েটিকেও জোর করে গাড়িতে তুলে নেয়।
এ সময় মহিলার চিৎকারে আশপাশের লোকজন গাড়িটিকে ধাওয়া করে। গাড়িটি দ্রুতগতিতে পালাতে গিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। গাড়ি থেকে নেমে ৩ যুবক পালিয়ে যায়। অপর একজনকে ধরে গণপিটুনি দেয় জনতা।
এটি একটি ছিনতাইয়ের ঘটনা।
সোমবার রাত ১১টার দিকে রাজধানীর বনানীর ব
bdnews24