২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা থাকছে না

চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল সমাবেশের নিষেধাজ্ঞা মঙ্গলবার থেকে তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম পুলিশের শীষ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 01:10 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল সমাবেশের নিষেধাজ্ঞা মঙ্গলবার থেকে তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম পুলিশের শীষ কর্মকর্তা। তবে প্রয়োজনে পরে আবার মিছিল-সমাবেশে নিষেধাজ্হা জারি করা হতে পারে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কার্যালয়ে সোমবার বিকালে 'মাসিক অপরাধ বিষয়ক সভা'য় কমিশনার মো. আবুল কাশেম নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন। কমিশনার বলেন, "বন্দর পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো। শ্রমিকরা নিজেদের ভুল বুঝতে পেরেছে।" বন্দরের পরিস্থিতি স্বাভাবিক আছে উল্লেখ করে আবুল কাশেন জানান, মঙ্গলবার থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও প্রয়োজনে আবারো নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। গত ১৩ অক্টোবর চট্টগ্রাম বন্দর সংলগ্ন নিমতলা এলাকায় পুলিশের সঙ্গে বন্দর শ্রমিকদের সংঘর্ষের প্রেক্ষিতে ওই দিন বিকাল ৪টা থেকে চট্টগ্রাম বন্দর ও এর আশপাশের এলাকায় মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করে সিএমপি। একইদিন বন্দর পরিচালনায় সেনাবাহিনীও মোতায়েন করা হয়। বন্দরের ওই ঘটনায় পাঁচটি মামলা হয়েছিলো উল্লেখ করে পুলিশ কমিশনার জানান, এসব মামলায় মোট ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়। অপরাধ বিষয়ক মাসিক সাধারণ সভায় নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/১৯০২ ঘ.