২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার নয়াবাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছয় তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 08:34 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর হালিশহর থানার নয়াবাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছয় তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত চান মিয়া (১৮) ভোলার চরফ্যাশন থানার উত্তর মঙ্গল গ্রামের আব্দুল আলী গণির ছেলে। তিনি নগরীর হালিশহর থানার নয়াবাজার মসজিদ ভবন সংলগ্ন এলাকার বাসিন্দা ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৯টার দিকে নয়াবাজারের 'আল আকসা মোস্তফা পোর্ট সিটি' ভবনের ছয় তলায় কাজ করার সময় চান মিয়া পড়ে যান। গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নজরুল জানান, ভবনে কাজ করার সময় পা পিছলে পড়ে যান চান মিয়া। এ মৃত্যুর ঘটনায় নিহতের ভাই নুরুল হক বিকেলে একটি অপমৃত্যু করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/কেএমএস/পিডি/১৯১২ ঘ.