২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনির আখড়ায় প্যাকেজিং কারখানায় আগুন

রাজধানীর শনির আখড়ায় রোববার গভীর রাতে একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 08:19 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শনির আখড়ায় রোববার গভীর রাতে একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। রাত ১২টা ৪০মিনিটে আগুন লাগার পর দমকলের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানিয়েছেন দমকলের ঢাকা অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশীদ। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা নিশ্চিত করতে পারেননি তিনি। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্ণমালা স্কুল এন্ড কলেজের পেছনে অবস্থিত প্রতিষ্ঠানটির নাম এসএস এন্টারপ্রাইজ। কারখানায় কাগজের মালামাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। দমকল নিয়ন্ত্রণ কক্ষে কতব্যরত কর্মকর্তা ভজন সরকার রাত পৌনে ২টায় বলেন, আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/০২০৪ ঘ.