ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট ও নারায়ণগঞ্জে শনিবার সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ তিনজনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে রয়েছেন সিলেট একজন এবং নারায়ণগঞ্জে দু'জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট: দক্ষিণ সুরমার তেলিবাজারে দুপুরে মিনিবাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে হেবরন কবির নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
আহত হন হেবরনের বাবা হুমায়ুন কবির এবং কিশোরগঞ্জের গৌড়ারগড় গ্রামের ফয়েজ উদ্দিন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হেবরনের বাড়ি ব্রাহ্মবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায়। তিনি এবার শাবিপ্রবির অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ব্রাম্মণবাড়িয়া থেকে সিলেট আসছিলেন বলে পুলিশ জানায়।
সিলেট তামাবিল হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, বেলা ১টার দিকে সিলেট থেকে বিশ্বনাথগামী একটি মিনিবাসের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে হেবরন মারা যান।
ময়নাতদন্তের জন্য লাশ লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের দড়িকান্দী এলাকায় দুপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অজ্ঞাত (২৫) এক তরুণের মৃত্যু হয়েছে। এ সময় বাসের ২৫ যাত্রী আহত হয়।
তাদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মদনপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আড়াইটায় কুমিল
bdnews24