২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক কনস্টেবল দায়িত্বরত অবস্থায় শনিবার ভোরে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 08:06 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

রাজশাহী, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক কনস্টেবল দায়িত্বরত অবস্থায় শনিবার ভোরে মারা গেছেন। মতিহার থানার কাজলা ফাঁড়িতে দায়িত্ব পালন করার সময় কনস্টেবল হাবিবুর রহমানের (৪৭) মৃত্যু হয়। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ গ্রামে। আরএমপি'র মতিহার জোনের সহকারী কমিশনার শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টার দিকে হাবিবুরের বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হলে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪০০ ঘ.