২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে আগুনে মারা গেলো মা-ছেলে

রাজবাড়ীর বালয়িাকান্দি উপজলোয় আগুনে পুড়ে এক মা ও তার পাঁচ বছর বয়সী ছলেরে মৃত্যু হয়ছে।ে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 07:55 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

রাজবাড়ী, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় আগুনে পুড়ে এক মা ও তার পাঁচ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারাদী গ্রামে শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। রাজবাড়ী ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৩টার দিকে ব্যবসায়ী আলম মল্লিকের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তিনি বলেন, "এ সময় আলম মল্লিক তার বড় ছেলেকে নিয়ে ঘর থেকে বের হতে পারলেও স্ত্রী ডলি খাতুন (৩২) ও ছেলে সলেমান মণ্ডল ভেতরে আটকা পড়ে।" প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান দমকল কর্মকর্তা আনোয়ার। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন আলম মল্লিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৩২ ঘ.