চট্টগ্রাম, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ বিল বোর্ড উচ্ছেদের জের ধরে
চট্টগ্রাম সিটি মেয়রের কার্যালয়ে তার ছয় সহকারী লাঞ্ছিত হওয়ার ঘটনা 'সত্য নয়' বলে দাবি করেছেন বিলবোর্ড ব্যবসায়ীরা।
শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বিলবোর্ড ব্যবসায়ীদের সংগঠন 'চট্টগ্রাম অ্যাডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশন' আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এ দাবি করেন।
অবৈধ বিল বোর্ড উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মঙ্গলবার সিটি কর্পোরেশন কার্যালয়ে মেয়রের ছয় কর্মীকে লাঞ্ছিত করেন অ্যাসোসিয়েশনের নেতারা।
নেতারা মেয়রের কক্ষে ঢুকতে চাইলে মেয়রের সহাকারীরা বাধা দেন। তখন অ্যাসোসিয়েশন নেতাদের হামলায় ওই ছয় সহকারী আহত হন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিলবোর্ড ব্যবসায়ীরা চট্টগ্রাম সিটি করপোরেশনের ওই 'অন্যায়' উচ্ছেদ অভিযান নিয়ে মেয়রের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। ওই ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে বলে নেতারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশেনের সভাপতি ফরিদ মাহমুদ বিএনপি'র প্রতি ইঙ্গিত করে অভিযোগ করেন, তৃতীয় একটি পক্ষের সহায়তায় সাধারণ মানুষকে বোকা বানানো ও ধোঁকা দেওয়ার অপচেষ্টা করা হয়েছে সেদিন।
মঙ্গলবার অবৈধ বিলবোর্ড উচ্ছেদকে কেন্দ্র করে বিলবোর্ড ব্যবসায়ীরা জড়ো হয়ে চট্টগ্রাম নগর ভবনে বিক্ষোভ করে এবং মেয়র এম মনজুর আলমের কক্ষে প্রবেশের আগে তার ছয় সহকর্মী ও ম্যাজিস্ট্রেটের কক্ষ ভাঙচুর করে।
অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ মাহমুদসহ অধিকাংশ নেতাই চট্টগ্রাম মহানগর যুবলীগের সঙ্গে সম্পৃক্ত।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বিলবোর্ড ব্যবসায়ীদের কাছ থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতি বছর তিন কোটি টাকার রাজস্ব আদায় করে থাকে।
একটি এ ব্যবসাকে ধবংস করতেই নানামুখী 'ষড়যন্ত্র' শুরু করেছে বলে দাবি করেন ফরিদ মাহমুদ।
এ সময় অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মহিউদ্দিন বাচ্চু, জাহেদুল আলম, মোস্তাফিজুর রহমান, সনৎ বড়
bdnews24