২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

একটি হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে নরসিংদীর একটি আদালত। প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 12:11 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

নরসিংদী, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে নরসিংদীর একটি আদালত। প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএ আবুল কাশেম এ রায় দেন। দণ্ডিতরা হলেন- নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়ার শাহ-আলম (২২), মো. রুবেল (২৮), জহিরুল ইসলাম (২০) ও নাটোরের গৌরিপুরের আলী হোসেন (২৩)। মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ১৭ই মে মনোহরদীর মো. মোস্তফা (১৮) নামের এক ফটোগ্রাফার নিখোঁজ হয়। ২০ মে মনোহরদীর নারান্দী কেছরা বিল থেকে মোস্তফার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই নিহতের মামা আবু সাঈদ মনোহরদী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ শাহ-আলম, রুবেল, জহিরুল ও আলী হোসেনকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮০৭ ঘ.