২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেল হত্যা দিবস বুধবার

বাংলাদেশের ইতিহাসে আরেকটি কলংকময় দিন ৩ নভেম্বর, জেল হত্যা দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 06:08 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ইতিহাসে আরেকটি কলংকময় দিন ৩ নভেম্বর, জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী চার জাতীয় নেতা সৈয়দ নজররুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে। জেল হত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। বঙ্গবন্ধু পাকিস্তানে বন্দি অবস্থায় মুক্তিযুদ্ধের সময় সৈয়দ নজরুল ইসলামকে মুজিবনগরে গঠিত বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি করা হয়। ওই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। '৭৫ এর ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তী সময়ে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলাকালে জাতীয় এই চার নেতাকে হত্যা করা হয়, যা এদেশের সা