মুন্সীগঞ্জ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাব্যতা সংকটের কারণে নদীতে ফেরি আটকা পড়ায় মাওয়া-কাওড়াকান্দি রুটে মঙ্গলবার ফেরি পারাপার প্রায় পৌণে ৪ঘণ্টা বন্ধ ছিলো।
সেটি উদ্ধার করার পর ফেরি চলাচল আবার শুরু হয়।
মাওয়ায় বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক জানান, রাণীক্ষেত নামের রো রো ফেরি মঙ্গলবার ভোর ৪টার দিকে কাউলিয়ার চরে আটকা পড়ে। এ কারণে দুই ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল পৌনে ৮টার দিকে রাণীক্ষেত উদ্ধার হওয়ার পর ফেরি চলাচল আবার শুরু হয়।
এর আগে সোমবার রাত ১০টার দিকে রো রো ফেরি ভাষা শহীদ বরকত কাউলিয়ার চরে আটকা পড়ে। রাত সোয়া ২টার দিকে ফেরিটিকে উদ্ধার করা হয়।
সিরাজুল হক জানান, দুই দফায় ফেরি চলাচলে বিঘ
bdnews24