আসাদুজ্জামান আসাদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
বেনাপোল (যশোর), নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় মাস পর ভারত থেকে বিনাশুল্কে তুলা এসেছে বাংলাদেশে। সোমবার সন্ধ্যা পর্যন্ত ১৪৪টি ট্রাক তুলা নিয়ে বেনাপোল বন্দরে ভিড়েছে বলে শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন। ট্রাকের তুলার পরিমাণ ৮ হাজার ২৫৩ বেল।
মামলা জটিলতায় গত ১৯ এপ্রিল বাংলাদেশে শুল্কমুক্ত তুলা রপ্তানির ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। সেই থেকে বেনাপোল বন্দর দিয়ে তুলা আমদানি বন্ধ হয়ে যায়। তবে এর মধ্যে কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান শুল্ক দিয়ে সামান্য পরিমাণ তুলা রপ্তানি করে।
তবে আদালতে পক্ষে আদেশ পাওয়ার পর সোমবার থেকে পুনরায় রপ্তানি শুরু করলো ভারতের প্রতিষ্ঠানগুলো। স
bdnews24