২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে অস্ত্র ও গোলাবরুদ উদ্ধার

সাতক্ষীরার সুন্দরবনে রোববার গভীর রাতে জলদস্যুদের ব্যবহৃত অস্ত্র ও গোলাবরুদ উদ্ধার করেছে বাংলাদেশ রাইফলস (বিডিয়ার)। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 01:54 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

সাতক্ষীরা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার সুন্দরবনে রোববার গভীর রাতে জলদস্যুদের ব্যবহৃত অস্ত্র ও গোলাবরুদ উদ্ধার করেছে বাংলাদেশ রাইফলস (বিডিয়ার)। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। শ্যামনগর উপজেলার কৈখালী বিওপি'র তালবাড়িয়া এলাকার ডাকাতির খালে এ অভিযান চালানো হয়। উদ্ধার করা হয়েছে- ভারতের তৈরি দু'টি মর্টার গান, চারটি শক্তিশালী হাত বোমা, দশটি এলজি কার্তুজ, নয়টি চকলেট বোমা, চার কেজি বিষ্ফোরক দ্রব্য, ১১৮টি কাচের মার্বেল, দুই প্যাকেট বারুদের গুড়া। শ্যামনগরের নীলডুমুর ৭ রাইফেল ব্যাটালিয়ন অধিনায়ক মেজর মাহফুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ইঞ্জিনচালিত নৌকাকে বিডিআর সদস্যরা থামার নির্দেশ দিলে তা না থেমে দ্রুত স্থান ত্যাগ করে। পরে বিডিআর সদস্যরা ধাওয়া করলে নৌকায় থাকা ৭/৮ জনের ডাকাত দলটি নৌকাটি ফেলে বনে পালিয়ে যায়। তিনি বলেন, উদ্ধার করা মালামাল শ্যামনগর থানায় জমা দেওয়া হয়েছে। সোমবার এ ব্যাপারে থানায় বিডিআর একটি সাধারণ ডায়েরি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৪৫ ঘ.