ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন হাসপাতালে নার্স নিয়োগে মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা পূরণ না হওয়ায় পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের একথা জানান।
এছাড়াও বৈঠকে রোহিঙ্গা সমস্যার কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধান নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আবুল কালাম আজাদ জানান, স
bdnews24