ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের আরো সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকার প্রধান তার কার্যালয়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, "সরকারের অঙ্গীকারগুলো বাস্তবায়নে আপনার কাজে প্রশাসনের অন্য কর্মকর্তাও অনুপ্রাণিত হবে।"
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রোববার বক্তব্য দিতে গিয়ে শেখ হাসিনা এ কথা বলেন।
গত সরকারের নেওয়া যেসব পরিকল্পনা ও কর্মসূচি জনগণের কল্যাণ করবে বর্তমান সরকার সেগুলো বাস্তবায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টারা ও পিএমও'র মহাপরিচালকরা (ডিজি) অংশ নেন।
সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এসব কথা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, কর্মকর্তাদের কাছ থেকে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে শেখ হাসিনা বিভিন্ন বিষয়ে তাদের কিছু নির্দেশনা দেন।
রাজনৈতিক সরকারের কার্যক্রমের বিষয়গুলো উল্লে
bdnews24