ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, মেধাস্বত্ত্ব আইন যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না।
রোববার রাজধানীর গুলশানে এক হোটেলে এক কর্মশালায় এ কথা বলেন তিনি।
'ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ইন প্র্যাকটিস' শীর্ষক এ কর্মশালা যৌথভাবে আয়োজন করে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশন (আইডিএলও) এবং আমির এণ্ড আমির ল অ্যাসোসিয়েটস।
পাঁচ দিনব্যাপি এ কর্মশালা চলবে ৪ নভেম্বর পর্যন্ত।
অর্থমন্ত্রী বলেন, "লেখক ও বিজ্ঞানীদের জন্য মেধাসত্ত্ব আইন অত্যন্ত জরুরি। আমাদের দেশে এ আইন যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না।"
লেখক, বিজ্ঞানী ও ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণের জন্য এ আইন যুগোপযোগী করা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী।
কর্মশালায় আরো বক্তব্য দেন আমীর এণ্ড আমীর ল অ্যাসোসিয়েটসের প্রধান ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ এ সামাদ, ব্যরিস্টার তানিয় আমীর প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০০৩ ঘ.
bdnews24