২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বৈমানিকের শাস্তির আদেশ প্রত্যাহার

বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) চার বৈমানিকের শাস্তি রোববার প্রত্যাহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 10:58 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) চার বৈমানিকের শাস্তি রোববার প্রত্যাহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জাতীয় পতাকাবাহী বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। তিনি বলেন, "যে চার বৈমানিকের বিরুদ্ধে ফ্লাইট পরিচালনায় সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিলো আজ তা তুলে নেওয়া হয়েছে।" গত ২৬ অক্টোবর (মঙ্গলবার) রাতে বাপার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক এমএ বাসিত মাহতাব, সদস্য ক্যাপ্টেন মাহবুব ও ক্যাপ্টেন মাকসুদের বিরুদ্ধে ওই শাস্তির আদেশ দেওয়া হয়েছিলো। গত ২০ অক্টোবর এক সংবাদ সম্মেলন থেকে বৈমানিকদের বয়সসীমা বাড়ানোসহ পাঁচ দফা দাবি পূরণে বিমানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় বাপা। দাবি না মানায় বিমান কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তির বাইরে ২২ অক্টোবর থেকে কর্মবিরতি শুরু করেন বাপা সদস্যরা। সংবাদ সম্মেলন করায় বাপার ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার বৈমানিককে কারণ দর্শানোর নোটিশ দেয় বিমান কর্তৃপক্ষ। এরপর মঙ্গলবার রাতে চারজন বৈমানিককে ফ্লাইট পরিচালনা থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। এর প্রতিবাদে রাতেই অনির্দিষ্টকাল কর্মবিরতির সিদ্ধান্ত নেয় ১১৬ বৈমানিকের সংগঠন বাপা। পরদিন সন্ধ্যার মধ্যে ৫৩ জন বৈমানিক অসুস্থতার কারণ দেখিয়ে ফ্লাইট চালাতে অস্বীকৃতি জানায়। বৈমানিকদের কর্মবিরতির কারণে মঙ্গলবার রাত থেকেই রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমানের ফ্লাইটসূচি এলোমেলো হয়ে পড়ে। শুক্রবার পর্যন্ত বিমানের প্রায় ২০টি ফ্লাইট বাতিল করতে হয় এবং আরো প্রায় ২০টি ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়। তবে শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর আশ্বাসে কাজে ফেরার ঘোষণা দেন বৈমানিকরা। পরদিন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে হজ মৌসুমে আন্দোলনের জন্য বৈমানিকরা তার কাছে দুঃখপ্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চান। বৈঠকে দাবি-দাওয়া বাস্তবায়নের প্রধানমন্ত্রীর আশ্বাস মিলেছে বলেও জানায় বাপা। স