২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ট্রাক উল্টে নিহত ১

নরসিংদীর মনোহরদী উপজেলায় শনিবার ইটভর্তি ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত হয়েছে। অন্যদিকে ঢাকার সাভারে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছে শিশুসহ কমপক্ষে ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 12:15 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মনোহরদী উপজেলায় শনিবার ইটভর্তি ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত হয়েছে। অন্যদিকে ঢাকার সাভারে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছে শিশুসহ কমপক্ষে ২০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নরসিংদী প্রতিনিধি জানান, সকালে মনোহরদীর চালাকচর বড়চাপা রোডের কালিবাড়ি এলাকায় দুর্ঘটনায় নিহত হন জাকির হোসেন (২৮) নামে একজন। জাকির ওই উপজেলার চরপাড়াকান্দী গ্রামের ইব্রাহিম মিয়া ছেলে। তিনি কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার ছিলেন। মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে বীরমাইজ কান্দী থেকে ইট নিয়ে বাড়ি ফেরার পথে বড়চাপা রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে তিনি আহত হন। মনোহরদী হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখানে মারা যান। সাভার প্রতিনিধি জানান, সাভারের সিঅ্যান্ডবি বাস স্ট্যান্ডের কাছে বিকালে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, বিকাল ৪টার দিকে নড়াইল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি ঢাকা-আরিচা মহাসড়কে গতিরোধকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায়। বাসের আহত যাত্রী ইকরাম মল্লিক, রাবেয়া বেগম ও ওসমান ফকিরসহ অনেকেই জানান, দ্রুতগতিতে চলাই এ দুর্ঘটনার কারণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৮১৩ ঘ.