নেত্রকোনা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনার মোহনগঞ্জে বৃহস্পতিবার রাতে কালোবাজারে ত্রাণের চাল বেচা-কেনার সময় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন বিচারবক।
অভিযনকালে দুই মেট্রিক টন (৪৫ বস্তা) চাল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে উপজেলা সদরে তৌহিদ এন্টারপ্রাইজে এই অভিযান চালানো হয় বলে পুলিশ জাানিয়েছে।
গ্রেপ্তার হয়েছেন- নাজমুল ইসলাম ও আবুল কাশেম।
মোহনগঞ্জ থানার ওসি শেখ সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থদের মধ্যে বিতরণের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দ করা চাল রাতে সরকারি খাদ্য গুদাম থেকে বের করে স্থানীয় তৌহিদ এন্টারপ্রাইজে বিক্রিকালে দু'জনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫০ ঘ.
bdnews24