যশোর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে র্যাব সদস্যরা এক অভিযান চালিয়ে ৪ টি বিদেশী পিস্তল ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
এ সময় তারা দুজন অস্ত্র ব্যবসায়ীকেও আটক করে।
বৃহস্পতিবার রাতে বেনাপোলের ধান্যখোলা এলাকা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৬ যশোরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র্যাবের একটি দল বেনাপোলের ধান্যখোলা গ্রামে অভিযান চালায়। তারা সেখান থেকে বেনাপোলের ঘিবা গ্রামের বাসিন্দা শহর আলীর ছেলে ময়নূর রহমান ও হাতেম আলীর ছেলে আলমগীর হোসেনকে আটক করে।
তাদের কাছ থেকে আমেরিকায় তৈরি ৪টি রিভলবার ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, গুলি এবং আটক দুজনকে বেনাপোল বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩০১ ঘ.
bdnews24