ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্টন থানা এলাকায় এক ব্যবসায়ীর চার লাখ ৭০ হাজার টাকা ছিনতাই হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে শান্তি নগর পীর সাহেবের গলিতে এ ঘটনা ঘটে।
পল্টন থানার উপ-পরিদর্শক মো. জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যবসায়ী মো. আজাদ মতিঝিল থেকে শান্তিনগর এলাকায় নিজ বাসভবনে ফিরছিলেন। এ সময় চার-পাঁচজন ছিনতাইকারী তার রিক্সা থামিয়ে চার লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে।
এ ব্যাপারে পল্টন থানায় একটি মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২৩১২ঘ.
bdnews24