২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের ৬ বেঞ্চ পুনর্গঠন

হাইকোর্টের ছয়টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এসব বেঞ্চ পুনর্গঠনের আদেশ দেন। আগামী রোববার থেকে এই আদেশ কার্যকর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 05:26 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের ছয়টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এসব বেঞ্চ পুনর্গঠনের আদেশ দেন। আগামী রোববার থেকে এই আদেশ কার্যকর হবে। বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও বিচারপতি মো. আবদুল হাফিজের বেঞ্চকে ফৌজদারি মোশন, জামিন ও মামলা বাতিলের আবেদন শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি এ এন এম বশির উল্লাহর বেঞ্চকে ফৌজদারি মোশন শুনানির ক্ষমতা দেওয়া হয়। বিচারপতি মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমানের বেঞ্চ সংবিধান সংক্রান্ত সব রিট আবেদন শুনানি গ্রহণের দায়িত্ব পেয়েছে। বিচারপতি মো. আবু তারিক ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চকে ২০০২ সাল পর্যন্ত ফৌজদারি আপিল ও জেল আপিল শুনানির এখতিয়ার দেওয়া হয়। বিচারপতি আবদুল আওয়াল ও বিচারপতি মো. মোয়াজ্জেম হোসেনকে সেটেলমেন্ট আদালত ও শ্রম আদালত এবং আটকাদেশ সংক্রান্ত রিট মোশন শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে। বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের বেঞ্চকে দেওয়া হয়েছে দেওয়ানী মোকদ্দমা শুনানি গ্রহণের এখতিয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২৩১৪ ঘ.