ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে যান চলাচল আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করলে এ কথা বলেন শেখ হাসিনা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, "সড়ক দুর্ঘটনার কারণ খুঁজে বের করার পাশাপাশি তা রোধের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।"
স
bdnews24