২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালকের আসনে বিমান কর্মকর্তারা

পাইলটদের কর্মবিরতির কারণে বৈমানিক সঙ্কটের প্রেক্ষাপটে উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের দিয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 10:12 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাইলটদের কর্মবিরতির কারণে বৈমানিক সঙ্কটের প্রেক্ষাপটে উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের দিয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান। বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদ বুধবার বলেছেন, বিমানের কর্মকর্তাদের মধ্যে যাদের উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতা রয়েছে তাদের দিয়েও ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতাসম্পন্ন ১০ জন কর্মকর্তা বিমানে রয়েছেন জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগেও তারা উড়োজাহাজ চালিয়েছেন।" এর মধ্যে দুজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তাদের উড়োজাহাজ চালানোর জন্য তৈরি থাকতে বলা হয়েছিলো। এক সময়ে পাইলট থাকলেও তারা এখন কর্মকর্তার দায়িত্বই পালন করছেন। বিমানের পরিচালক (পরিকল্পনা), পরিচালক (ফ্লাইট পরিচালনা), মহাব্যবস্থাপক (পরিকল্পনা)- এ সব কর্মকর্তা এখন উড়োজাহাজ চালাচ্ছেন। তারা আগেও বিমান চালিয়েছেন বলে বিমান কর্মকর্তারা জানান। বাংলাদেশ বিমানে মোট পাইলট আছেন ১২৩ জন। এর মধ্যে ১১৬ জন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সদস্য, বাকিরা চুক্তির ভিত্তিতে কাজ করেন। বাপার কর্মবিরতির কারণে ফ্লাইট শিডিউল ধরে রাখতে হিমশিম খাচ্ছে বিমান। চার বৈমানিককে শাস্তি দেওয়ার পর বাপা বুধবার ভোর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে। তবে হজ ফ্লাইট এ কর্মসূচির আওতামুক্ত রয়েছে। বৈমানিক সঙ্কটের কারণে ঢাকা-লন্ডন ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। পেছানো হয়েছে লন্ডন-ঢাকা-সিলেট ফ্লাইটও। কর্মবিরতি কর্মসূচি ডাকার পর ৪৬ জন পাইলট অসুস্থতার কারণ দেখিয়ে কাজে যোগ দেননি বলে বিমানের চেয়ারম্যান জানান। তিনি বলেন, "মঙ্গলবার রাত ১২টার দিকে পাইলটরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে বুধবার থেকে তারা বিমান চালাবে না। এরপর এত সংখ্যক পাইলট এক সঙ্গে অসুস্থ হয়ে পড়াটা উদ্দেশ্যমূলক।" এ কারণে বিমানে ফ্লাইট শিডিউলে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জামাল উদ্দিন জানান। এ সমস্যা সমাধানে পদক্ষেপ কী- জানতে চাওয়া হলে তিনি বলেন, "বুধবার সন্ধ্যায় বিমানের পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়েছে। ওই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" ২০ অক্টোবর এক সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা দাবিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় বাপা। দাবি না মানায় বিমান কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তির বাইরে ২২ অক্টোবর থেকে কাজ করছেন না বাপা সদস্যরা। এরপর মঙ্গলবার চার বৈমানিককে ফ্লাইট চালানোর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। আরেকজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ফ্লাইটের পরিবর্তিত সময়সূচি: বিমানবন্দরের সংশি