২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধার পথে জাতীয় কমিটির লং মার্চ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী অভিমুখে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লং মার্চ বুধবার সকাল ১০টায় বগুড়া থেকে গাইবান্ধার উদ্দেশে রওনা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 06:02 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

বগুড়া, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী অভিমুখে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লং মার্চ বুধবার সকাল ১০টায় বগুড়া থেকে গাইবান্ধার উদ্দেশে রওনা করেছে। পথে বেলা ১১টার দিকে মহাস্থানগড়ে পথসভা করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এর আগে মঙ্গলবার বিকাল ৫টায় লং মার্চ বগুড়া পৌঁছায়। এরপর জেলা শহরের সাতমাথায় সমাবেশ করে তারা। সমাবেশে বক্তারা তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর বিদেশি কোম্পানির হাত থেকে মুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সিরাজগঞ্জ থেকে সকাল ১০টায় বগুড়ার উদ্দেশে রওনা হয় লং মার্চ। এর আগে গত রোববার দুপুরে রাজধানীর মুক্তাঙ্গন থেকে লং মার্চ শুরু হয়। ওইদিন সন্ধ্যায় পৌঁছে গাজীপুর। পরদিন সেখান থেকে দুপুরে টাঙ্গাইল হয়ে সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌঁছায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২০৩ ঘ.