২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিরুদ্ধে আব্বাসের মামলার আদালত বদল

ছাত্রলীগ নেতা আবু আব্বাস ভূঁইয়াকে অধ্যাপক হুমায়ুন আজাদের হামলাকারী হিসাবে স্বীকারোক্তি আদায়ের মামলা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 04:05 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ নেতা আবু আব্বাস ভূঁইয়াকে অধ্যাপক হুমায়ুন আজাদের হামলাকারী হিসাবে স্বীকারোক্তি আদায়ের মামলা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম এই ম ইসমাইল হোসেন। এ সময় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের জামিন বাতিলের আবেদন করেন একটি মানবাধিকার প্রতিষ্ঠানের আইনজীবী সৈকত শাহানুর ইসলাম এবং মোহাম্মদ আলমগীর। শুনানি শেষে তা নাকচ করেন বিচারক। অভিযুক্ত তৎকালীন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, একই থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম, উপ-পরিদর্শক নাসের আলী, সার্জেন্ট আনোয়ার হোসেন আদালতে হাজিরা দেন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হাইকোর্ট থেকে গত ২৬ সেপ্টেম্বর তিন সপ্তাহের জন্য (অভিযোগ গঠন পর্যন্ত) জামিন নেন। গত ২২ সেপ্টেম্বর এ মামলায় তাদের বিরুদ্ধে ঢাকার মহানগর হাকিম মো. মেহেদী হাসান তালুকদার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০০৪ সালের ২৭ ফেব্র"য়ারি রাতে বহুমাত্রিক লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক হুমায়ুন আজাদ একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলা একাডেমীর উল্টোদিকের রাস্তায় দুষ্কৃতকারীদের হামলায় মারাত্মক আহত হন। পরের দিন এ হামলার প্রতিবাদে মো. আবু আব্বাস ভূঁইয়ার নেতৃত্বে ছাত্রলীগের একটি মিছিল শহীদ মিনারে পৌঁছলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে। এরপর তাকে পিটুনি দিয়ে ও নির্যাতন করে হুমায়ুন আজাদের ওপর হামলাকারী হিসাবে স্বীকারোক্তি আদায় করা হয় বলে মামলায় অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের ১৪ দিন পর ছাত্রলীগের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের নেতা বর্তমানে গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবু আব্বাস জামিন পান। ২০০৮ সনের ৫ মার্চ আব্বাস জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন। মহানগর গোয়েন্দা পুলিশ ১ জুন তদন্ত প্রতিবেদন দেয়। প্রতিবেদনে আব্বাসের মামলা মিথ্যা বলে উল্লেখ করা হয়। এরপর আব্বাস চলতি বছরের ২৩ জুলাই ওই প্রতিবেদন মিথ্যা বলে আদালতে নারাজি আবেদন করেন। মামলাটি আবারো তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দেওয়া হয়। সিআইডির পরিদর্শক আহসান উদ্দিন চৌধুরি গত ১৯ অগাস্ট আব্বাস নির্দোষ এবং পুলিশে কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা আব্বাসের মামলা সঠিক বলে প্রতিবেদন দেন। গত ২২ সেপ্টেম্বর ঢকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ২০০৩ সনের ৩ নভেম্বর দৈনিক ইত্তেফাকে হুমায়ুন আজাদের লেখা 'পাকসার জমিন সাদবাদ' উপন্যাস প্রকাশ হয়। এ উপন্যাসের বক্তব্যে ক্ষিপ্ত হয়ে হুমায়ুন আজাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা স