২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

সোনারগাঁও উপজেলার ত্রিবর্দী এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 06:30 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনারগাঁও উপজেলার ত্রিবর্দী এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। র‌্যাব জানায়, নিহত যুবকের নাম ফয়েজ আহাম্মদ (৩০)। সে মুন্সিগঞ্জের একজন কুখ্যাত সন্ত্রাসী। মঙ্গলবার ভোরে এই বন্দুকযুদ্ধ ঘটে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি পাইপগান, এক রাউন্ড গুলিসহ পিস্তল ও একটি চাপাতি। র‌্যাব-১১ এর আদমজীনগর ক্যাম্পের দায়িত্বশীল এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোর ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁও উপজেলার ত্রিবর্দী এলাকায় মধুমতী সিএনজি স্টেশনের পাশে একটি সন্ত্রাসী গ্র"প বাসে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। র‌্যাবের একটি টহল দল সেখানে উপস্থিত হলে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় বিশ মিনিট বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে ফয়েজ আহাম্মদকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় তার মৃত্যু হয়। সে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের আলী বারির ছেলে। র‌্যাব জানায়, তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ ও গজারিয়ায় প্রায় ৭/৮ টি মামলা রয়েছে। র‌্যাবের আহত দুই সদস্যের নাম জানা যায়নি। সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২২০ ঘ.