২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অস্ত্রসহ গ্রেপ্তার ১

ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে সোমবার রাতে অস্ত্রসহ এক তরুণকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 07:26 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঝিনাইদহ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে সোমবার রাতে অস্ত্রসহ এক তরুণকে আটক করেছে র‌্যাব। আটক হাসিব আহমেদ বিপুল ( ১৯ ) যশোরের চৌগাছা উপজেলার ইছাপুর দেওয়ানপাড়া গ্রামের মোহাম্মদ আলি দেওয়ানের ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আলভি ফেরদৌস জানান, গোপন খবর পেয়ে রাত সাড়ে ৮টার সময় ঝিনাইদহ র‌্যাবের একটি দল কোটচাঁদপুর-চৌগাছা সড়কের পাশে ইছাপুরে অবস্থান নেয়। কিছুক্ষণ পর চার তরুণ হাসিবের কাছে অস্ত্র কিনতে আসে। অস্ত্র কেনাবেচাকালে ব্যাবের সদস্যরা হাসিবকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। বিপুলের কোমড় থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। হাসিব অস্ত্র ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৮ ঘ.