২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে জাল স্ট্যাম্পসহ গ্রেপ্তার ১

ঢাকার সাভারে আড়াই লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্পসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 04:20 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

সাভার, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারে আড়াই লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্পসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। তার কাছ থেকে সাড়ে আট হাজার টাকা মূল্যমানের জাল টাকাও উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার শাপলা হাউজিংয়ে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। আটককৃত শরিফুল ইসলাম শরিফ (২২) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিশ্চিন্তপুর এলাকার মজনু বিশ্বাসের ছেলে। র‌্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার মেজর শেখ তারেক আজিজ জানান, দুপুর দেড়টার দিকে র‌্যাবের একটি দল এই অভিযান চালায়। আটককৃত শরিফের হেফাজত থেকে উদ্ধার করা হয় জাল রেভিনিউ স্ট্যাম্প ও টাকা। এর মধ্যে রয়েছে- ১০০ টাকা মূল্যমানের ২ লাখ ৫৬ হাজার টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প, পাঁচটি এক হাজার টাকা ও ১৫টি ৫০০ টাকা মূল্যমানের জাল নোট। র‌্যাব কর্মকর্তা জানান, সম্প্রতি সাভারের এনায়েতপুরের সুগন্ধা হাউজিং এলাকা থেকে ২৫ লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্পসহ দুজনকে আটক করা হয়। এদের দেওয়া তথ্য অনুযায়ী ক্রেতা সেজে শাপলা হাউজিংয়ে অভিযান চালানো হয়। র‌্যাব কর্মকর্তা জানান, আটককৃতকে সাভার থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৬ ঘ.