২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরের উপদেষ্টা কমিটির বৈঠকে ইউজার্স ফোরামের 'না'

চট্টগ্রাম বন্দরে সেনাবাহিনী মোতায়েনে সন্তোষ প্রকাশ করে 'পোর্ট ইউজার্স ফোরাম' জানিয়েছে, তারা বন্দরের উপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নেবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 01:59 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে সেনাবাহিনী মোতায়েনে সন্তোষ প্রকাশ করে 'পোর্ট ইউজার্স ফোরাম' জানিয়েছে, তারা বন্দরের উপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নেবে না। চট্টগ্রাম চেম্বার সভাপতি সাংসদ এম এ লতিফের সভাপতিত্বে চেম্বার মিলনায়তনে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের সংগঠন 'পোর্ট ইউজার্স ফোরামের' এক সভায় সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টা কমিটির সভায় পোর্ট ইউজার্স ফোরামভুক্ত সংগঠনগুলোর মধ্যে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ শিপিং এজেন্টস্ অ্যাসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশন, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ, বিএমএসএ, বারভিডা, পিকডার প্রতিনিধিরা অংশ নেবেন না। ২৭ অক্টোবর চট্টগ্রাম বন্দরে ৪২ সদস্য বিশিষ্ট এ উপদেষ্টা কমিটির বৈঠক হওয়ার কথা। সভায় বলা হয়, অবনতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে চট্টগ্রাম বন্দরে সেনাবাহিনী মোতায়েনের পর সামগ্রিক কাজে গতি এসেছে। ফলে বন্দর ব্যবহারকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বন্দরে সেনাবাহিনী মোতায়েনের জন্য বর্তমান সরকারকে ধন্যবাদও জানানো হয় সভায়। সভায় বন্দরকে গতিশীল রাখতে বন্দরের উপদেষ্টা কমিটির বৈঠকে অংশ না নেওয়াসহ সাত দফা সুপারিশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো