২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানছড়িতে দুইজন অপহৃত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুদুকছড়া গ্রামে দুজন অপহৃত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 05:34 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

খাগড়াছড়ি, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুদুকছড়া গ্রামে দুজন অপহৃত হয়েছে। রোববার দিবাগত রাত ২টার দিকে অস্ত্রধারী কয়েক ব্যক্তি তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। তারা হলেন মনোরম চাকমা (৫০) এবং ভুভন মোহন চাকমা (৪৫)। ভুভন মোহন চাকমা ভারত প্রত্যাগত শরণার্থী এবং ঘুগাং ইউনিয়ন পরিষদ কমিটির সদস্য। কে বা কারা তাদেরকে অপহরণ করেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ব্যাপারে প্রশাসন বা পুলিশের কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে শান্তিচুক্তি বিরোধী সমর্থক গ্র"প ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এই অপহরনের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছে। ইউপিডিএফের পানছড়ি শাখার নেতা নিকোলাস চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "ওই দুইজন অপহৃত হওয়ার ঘটনায় জেএসএস দায়ী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১২৮ ঘ.