জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর 'ছ' ইউনিট'র ভর্তি পরীক্ষার ফলা প্রকাশ করা হয়েছে।
রোববার রাত ১২টায় এ ফলাফল প্রকাশ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ফলাফলে নির্ধারিত আসনের চেয়ে মেধা অনুযায়ী ১০ গুণ শিক্ষার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
পরবর্তীতে গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাধ্যধিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত গ্রেডকে ৮ এবং উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত গ্রেডকে ১২ দিয়ে গুণ করে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে।
পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটি www.juniv.edu এ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া ওয়েবসাইটে ফলাফল প্রকাশের তিন থেকে চারঘণ্টা পর মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানা যাবে।
এজন্য যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে ju লিখে space দিয়ে roll নম্বার তারপর 9934 এ পাঠালে ফিরতি মেসেজে পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংশি
bdnews24