২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংবিধান পুনঃমুদ্রণ হলেই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হবে'

নতুন কোনো আইন করার প্রয়োজন নেই, উচ্চ আদালতের রায়ের আলোকে সংবিধান পুনঃমুদ্রণ হলেই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হবে-এ কথা বলেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 10:03 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন কোনো আইন করার প্রয়োজন নেই, উচ্চ আদালতের রায়ের আলোকে সংবিধান পুনঃমুদ্রণ হলেই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হবে-এ কথা বলেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোইয়েন রোববার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করার পর আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। ধর্মভিক্তিক রাজনীতি নিষিদ্ধ করতে নতুন আইন করতে হবে কি না- এ প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, "উচ্চ আদালতের রায়ের আলোকে সংবিধান পুনঃমুদ্রণ হলেই ১২ এবং ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী ধর্মভিক্তিক রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে। এ জন্য নতুন আইন করার প্রয়োজন হবে না।" কে নিষিদ্ধ করবে- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "গণপ্রতিনিধিত্ব আইন অনুসারে নির্বাচন করতে হলে প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিবন্ধিত হতে হবে। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন দেখবে কোনো দলের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কি না। এরপর কমিশন সিদ্ধান্ত নেবে ওই দলের নিবন্ধন বাতিল হবে কি না।" স