২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার উপকূল অতিক্রম করেছে 'গিরি'

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'গিরি' শনিবার ভোররাতে মিয়ানমার উপকূল অতিক্রম করার পর স্থলভাগের ওপর দিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 02:47 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'গিরি' শনিবার ভোররাতে মিয়ানমার উপকূল অতিক্রম করার পর স্থলভাগের ওপর দিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। সকাল সাড়ে ৮টার দিকে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। তিনি বলেন, গিরি শুক্রবার রাত ৮টা থেকে শনিবার ভোররাত ৩টা পর্যন্ত মিয়ানমার উপকূল অতিক্রম করে। এরপর সেটি স্থলভাগের আরো উত্তরপূর্বে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে শুরু করেছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরসমূহ এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টায় আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএন/এজে/০৮৪৯ ঘ.