২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে উত্ত্যক্তকারী বখাটে গ্রেপ্তার

মোবাইল ফোনে কলেজছাত্রী ও মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়ার সান্তনা মার্কেট এলাকা থেকে এক বখাটেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 12:40 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোনে কলেজছাত্রী ও মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়ার সান্তনা মার্কেট এলাকা থেকে এক বখাটেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মোহাম্মদ উল্লাহ বাবু (২৮) শহরের গলাচিপা এলাকার সিলভার ব্যবসায়ী সফিজলের ছেলে। নাম প্রকাশ না করার শর্তে র‌্যাব-১১ এর এক কর্মকর্তা জানান, অনেকদিন ধরে বাবু মোবাইল ফোনে অশ্লীল এসএমএস পাঠিয়ে কলেজ ছাত্রী ও মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল। এর আগে বাবুর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় একই অভিযোগে এক ব্যবসায়ী একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডিতে বলা হয়, গত কয়েকমাস ধরে বাবু মোবাইল ফোনে তার স্কুল পড়