২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুতযান এক্সপ্রেস চালু হয়েছে

সিরাজগঞ্জের সয়দাবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে দুর্ঘটনার পর আগুন ধরিয়ে দেওয়া আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সংস্কারের পর চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 07:22 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সয়দাবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে দুর্ঘটনার পর আগুন ধরিয়ে দেওয়া আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সংস্কারের পর চালু হয়েছে। শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে ট্রেনটি দিনাজপুর থেকে ঢাকার পথে ছাড়ে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি বিমল চাকী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তিনি আরো জানান, দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশনে যাত্রাবিরতির পর ট্রেনটি ঢাকার পথে রওনা হয়। গত ১১ অক্টোবর দিনাজপুর থেকে ঢাকায় যাওয়ার পথে খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে সিরাজগঞ্জের সয়দাবাদ মুলিবাড়ী রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ছয়জন মারা যান। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রেনটি থামিয়ে চালক ও গার্ডকে মারধর করে। তারা ট্রেনটি ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। পশ্চিমাঞ্চল রেল বিভাগের বিভাগীয় রেল ম্যানেজার (ঈশ্বরদী) একে এম মাহাবুবুবল আলম জানিয়েছেন, দুর্ঘটনার পর রাতেই ট্রেনটি পাকশী জংশনে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় সময় ট্রেনটি ইঞ্জিনসহ ১২টি বগি নিয়ে চলছিলো জানিয়ে তিনি বলেন, আগুনে ১১টি বগিই পুড়ে যায় এবং ইঞ্জিনে কিছু ক্ষতি জয়। এর মধ্যে ইঞ্জিন এবং অপর ৪টি বগি সংস্কার করে নতুন পাঁচটিসহ মোট ১০টি বগি নিয়ে শুক্রবার সকালে যাত্রা শুরু করেছে দ্রুতযান এক্সপ্রেস। এতে খাবারের বগি সংযুক্ত করা হয়নি বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৬১৫ ঘ.