২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর-নড়াইল সড়কে বাস ধর্মঘট

সড়ক সংস্কার এবং নসিমন-করিমনসহ ব্যাটারিচালিত অটো রিকশা মহাসড়কে চলাচল বন্ধের দাবিতে বৃহস্পতিবার ভোর থেকে যশোর-নড়াইল-কালনা রুটে বাস ধর্মঘট চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 08:47 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

যশোর/নড়াইল, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক সংস্কার এবং নসিমন-করিমনসহ ব্যাটারিচালিত অটো রিকশা মহাসড়কে চলাচল বন্ধের দাবিতে বৃহস্পতিবার ভোর থেকে যশোর-নড়াইল-কালনা রুটে বাস ধর্মঘট চলছে। এ সব দাবিতে বাস শ্রমিক সংগঠন এ ধর্মঘট ডেকেছে। বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী খোকন সাংবাদিকদের বলেন, যশোর-নড়াইল-কালনা সড়কটি দীর্ঘদিন ধরে গাড়ি চলাচলের অনুপযোগী। বেশ কয়েকবার কর্তৃপক্ষকে জানানো হলেও সড়ক সংস্কারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ সড়কে নসিমন, করিমনসহ অন্যান্য অবৈধ যান চলাচল বন্ধ থাকলেও স