ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতিয়াসহ নোয়াখালীর চরাঞ্চলে মানুষ হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ সুবর্ণচর স্টুডেন্টস ফোরাম।
বৃহস্পতিবার সকাল ১০টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধনে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার শিক্ষার্থীরা ছাড়াও অন্য অঞ্চলের শিক্ষার্থীরাও অংশ নেয়।
মানববন্ধন আহ্বানকারীরা বলেন, গত কয়েক বছর ধরে বনদস্যু আর জলদস্যুরা হত্যা, সন্ত্রাস করে চরাঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রশাসনের কোনো পদক্ষেপ না থাকায় তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলছে। গত দুইমাসে হাতিয়ার চরাঞ্চলে তারা ৪০ জন মানুষকে হত্যা করেছে।
হাতিয়ার দুর্গম চরাঞ্চলে দস্যু বাহিনীর মাথাচাড়া দিয়ে ওঠার খবর স
bdnews24