২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল জাতীয় পরিচয়পত্র উদ্ধার, গ্রেপ্তার ২

নকল জাতীয় পরিচয়পত্র ও পরিচয়পত্র তৈরির সরঞ্জামসহ গাজীপুরে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 11:38 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

গাজীপুর, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নকল জাতীয় পরিচয়পত্র ও পরিচয়পত্র তৈরির সরঞ্জামসহ গাজীপুরে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকাল পৌনে ৩টার দিকে র‌্যাব-১ এর সদস্যরা সদর উপজেলার কাশিমপুর বাজারে আলালের স্টুডিওতে অভিযান চালিয়ে তাদের আটক করে। বুধবার র‌্যাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অভিযানে ১২টি নকল জাতীয় পরিচয়পত্র, একটি কম্পিউটারের সিপিইউ, একটি মনিটর, একটি স্ক্যানার, একটি প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন ও একটি ডিজিটাল ক্যামেরা উদ্ধার হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাতে জয়দেবপুর থানায় সোপর্দ করা হয়েছে। এরা হলেন- রংপুরের কাউনিয়া থানার রাজিব গ্রামের হাসমত আলীর ছেলে মো. আব্দুল কাদের (২৪) ও গাজীপুর সদর উপজেলার সারদাগঞ্জের নুরুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম (২৬)। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭৩৮ ঘ.