২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা নয়, শৈলকূপায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু দুর্ঘটনায়

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা বজলুর রহমান সন্ত্রাসী হামলায় নয়, দুর্ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 10:51 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঝিনাইদহ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা বজলুর রহমান সন্ত্রাসী হামলায় নয়, দুর্ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। শৈলকূপার আহসান নগরে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের পাশে মঙ্গলবার রাত ৯টার দিকে রক্তাক্ত অবস্থায় বজলুরকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, বজলুর মারা গেছেন। বজলুরের বুকে জখম দেখে পুলিশ প্রথমে এটাকে হত্যাকাণ্ড বলে ধারণা করেছিলো। ময়নাতদন্তের পর ঝিনাইদহের পুলিশ সুপার মো. রেজাউল করিম সাংবাদিকদের বলেন, স্যানিটারি ইন্সপেক্টর বজলুর দুর্ঘটনায় মারা গেছেন। সম্ভবত বিপরীত দিক থেকে আসা বাঁশবোঝাই নসিমনের ধাক্কায় তিনি নিহত হন। বাঁশের সুচালো অগ্রভাগ তার বুকে বিদ্ধ হয়। বজলুর রহমান (৪৫) মহেশপুর স্বাস্থ্য বিভাগে স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন। তার বাড়ি শৈলকূপার রানীনগর গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৪ ঘ.