২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় যুবলীগের এক নেতার জামিন

পাবনায় জেলা প্রশাসন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা ভণ্ডুল, ভাংচুর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মারধরের ঘটনায় দায়ের এক মামলায় বুধবার ছাত্রলীগ ও যুবলীগের ২৬ নেতাকর্মীর জামিন আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 09:07 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

পাবনা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় জেলা প্রশাসন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা ভণ্ডুল, ভাংচুর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মারধরের ঘটনায় দায়ের এক মামলায় বুধবার ছাত্রলীগ ও যুবলীগের ২৬ নেতাকর্মীর জামিন আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। তবে অসুস্থ থাকায় জেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ রহমান সজলকে জামিন দেওয়া হয়েছে। বুধবার সকালে আটক ছাত্রলীগ ও যুবলীগের ২৭ নেতাকর্মীকে দ্রুত বিচার আইনে দায়ের মামলায় আদালতে হাজির করে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক পারভেজ শাহরিয়ার শুধু সজলের জামিন মঞ্জুর করে অন্যদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৭ অক্টোবর। এর আগে এই মামলায় পরীক্ষা জনিত কারণে ছাত্রলীগ সদর উপজেলা শাখার সভাপতি জিয়াউল করিম সুমন এবং এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি সন্তোষ হালদারকে জামিন দেওয়া হয়। এছাড়া ওইদিনের ঘটনায় সরকারি কাজে বাধা দান বিষয়ক অপর মামলায় গত ৫ অক্টোবর ছাত্রলীগ ও যুবলীগের ২৭ নেতাকর্মী জামিন পান। তাদের মধ্যে জেলা যুবলীগের বহি