২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের মজুরি নির্ধারণে নতুন কমিটি

রাষ্ট্রায়াত্ব, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি নির্ধারণে একটি কমিটি করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 04:06 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়াত্ব, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি নির্ধারণে একটি কমিটি করেছে সরকার। 'জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১০' নামে এ কমিশন গঠনের কথা মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। সাবেক সচিব মাহে আলমকে চেয়ারম্যান করে ১৭ সদস্যের এই কমিশন গঠন করা হয়েছে। কমিশনের কার্যকাল হবে চারমাস। রাষ্ট্রায়াত্ব, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের জীবন ধারণের ব্যয় বিবেচনা করে এই কমিশন মজুরি ও অন্য সুবিধা নির্ধারণ করে সরকারকে সুপারিশ দেবে। 'জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০০৯'-এর গত জুলাইয়ের সুপারিশ অনুযায়ী শ্রমিকদের সর্বনিু মজুরি তিন হাজার টাকা। এ কমিশন গঠন হয় গত এপ্রিল মাসে। তথ্য বিবরণীতে বলা হয়, মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১০ এর সদস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জহিরউদ্দিন আহমেদ এফসিএকে। বিআইডিএস'র গবেষণা পরিচালক বেগম রুশিদান ইসলাম রহমানকে অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ দেওয়া হয়। মালিকপক্ষের সদস্য হিসেবে একেএম দেলোয়ার হোসেনসহ দুইজন এবং শ্রমিক পক্ষের সদস্য হিসেবে জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাষ্টারসহ অন্য দুইজনকে খণ্ডকালীন সদস্য হিসেবে কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৫৬ঘ.