২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে আটটি টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন ইন্সটিটিউট হবে

বস্ত্র ও পোশাক শিল্পের উন্নয়নে দেশের বিভিন্ন স্থানে আটটি টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন ইন্সটিটিউট ও প্রশিক্ষন উপকেন্দ্র স্থাপন করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 03:42 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বস্ত্র ও পোশাক শিল্পের উন্নয়নে দেশের বিভিন্ন স্থানে আটটি টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন ইন্সটিটিউট ও প্রশিক্ষন উপকেন্দ্র স্থাপন করা হচ্ছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় একশ ৬৩ কোটি টাকা ব্যয়ে এ সংক্রান্ত দুটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প দুটি ২০১৩ সালের জুনের মধ্যে বাস্তবায়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভাশেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী একে খন্দকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় ঢাকায় একটি ফ্যাশন ডিজাইন ও প্রশিক্ষণ ইন্সটিটিউট এবং কুষ্টিয়ার কুমারখালী, টাঙ্গাইলের কালিহাতি ও সিরাগঞ্জের বেলকুচিতে তিনটি ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ উপকেন্দ্র হবে বলে জানান মন্ত্রী। ৩৬ কোটি টাকা ব্যয়ের এ চারটি প্রকল্পে ৩৫ কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে দেবে জাপান ডেবট ক্যানসেলেশন সেন্টার (জেডিসিএফ)। বাকি এক কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অন্য একটি প্রকল্পের আওতায় চারটি টেক্সটাইল ইন্সটিটিউট হবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, খুলনার খালিশপুর এবং নাটোরে। একশ ২৭ কোটি টাকা প্রকল্প ব্যয়ের পুরোটাই দেবে বাংলাদেশ সরকার। মঙ্গলবার একনেকে দুই হাজার একশ ৬৯ কোটি টাকা ব্যয়ে সাতটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ বিভাগের তিনশ ৯৩ কোটি টাকা ব্যয়ে 'পল্লী বিদ্যুতায়ন স