২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন কমিশন চেয়ারম্যানের পদত্যাগ

দায়িত্ব নেওয়ার দেড় বছরের মাথায় কোনো কারণ উল্লেখ ছাড়াই পদত্যাগ করেছেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 10:18 AM

Updated : 25 Aug 2022, 07:09 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্ব নেওয়ার দেড় বছরের মাথায় কোনো কারণ উল্লেখ ছাড়াই পদত্যাগ করেছেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ। (বিস্তারিত) কমিশন চেয়ারম্যানের পদত্যাগপত্রে গত ৬ অক্টোবরের তারিখ উল্লেখ রয়েছে। তবে তা আইন মন্ত্রণালয়ে মঙ্গলবার এসেছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন। কমিশনের অন্য সদস্যদের মধ্যে থেকে একজনকে আপাতত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব শহিদুল হকের ব্যক্তিগত সচিব ব্যারিস্টার গোলাম সরোয়ার। অধ্যাপক ড. শাহ আলম ও সুনীল চন্দ্র পাল কমিশনের দুই সদস্য। এছাড়া অবৈতনিক সদস্য হিসেবে আছেন মোহাম্মদ আব্দুল মোবারক। পদত্যাগপত্রে পদত্যাগের কোনো কারণ উল্লেখ করেননি বিচারপতি আব্দুর রশিদ। তার পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, "এটা তিনিই ভালো বলতে পারবেন। তবে যে কোনো পদ থেকে পদত্যাগ করার স্বাধীনতা একজন ব্যক্তির রয়েছে।" বিচারপতি রশিদের কাছে মোবাইল ফোনে পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি 'নো কমেন্টস' বলে ফোন রেখে দেন। কমিশনের কাজের গতি নিয়ে আইন মন্ত্রণালয় প্রশ্ন তুলেছে বলে স