২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত

রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন প্রণব মণ্ডল (৩৩) নামে এক সাইনবোর্ড ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 06:07 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন প্রণব মণ্ডল (৩৩) নামে এক সাইনবোর্ড ব্যবসায়ী। যাত্রাবাড়ির পূবাইল এলাকায় 'ইলিশ' নামে বাস কাউন্টারের পেছনে এই ঘটনা ঘটে। যাত্রাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) অবণী কুমার কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনজন সন্ত্রাসী প্রণবের 'সাইন মেকার' নামে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে। এদের দুইজন গেটে দাঁড়িয়ে থাকে এবং অপরজন একটি বড় কাগজ নিয়ে ভেতরে ঢুকে। এই কাগজের ভেতর থেকে কিছু একটা বের করছে দেখতে পেয়ে প্রণব পেছনের দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে যায়। সন্ত্রাসীরা গুলি করতে করতে তাকে ধাওয়া করে। এক পর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে প্রণব রাস্তায় লুটিয়ে পড়েন বলে জানান পুলিশ কর্মকর্তা। পরে স্থানীয় লোকজন প্রণবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের কারণ জানা যায় নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/০০০৪ ঘ.